,

বিকিনি পরে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার রাধিকা!

news-image

বিনোদন ডেস্ক : রাধিকা আপ্তে। বলিউডের হালের হার্টথ্রব অভিনেত্রীদের একজন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘প্যাডম্যান’। সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি ‘প্যাডম্যান’-এ নজর কেড়েছেন এ অভিনেত্রী।

এছাড়াও হিন্দি, ইংলিশ, তামিল মিলিয়ে একগুচ্ছ ছবির কাজ নিয়ে তিনি ব্যস্ত। কয়েকটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কয়েকটির শুটিং এখনও বাকি। সে কাজ সারার আগে কয়েকটা দিন নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন রাধিকা আপ্তে। বন্ধুদের সঙ্গে পৌঁছে গিয়েছেন গোয়ার সমুদ্র সৈকতে। অবসর সময়ের সে মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই বাধল বিপত্তি। বিকিনি পরার জন্য নেটদুনিয়ার একাংশের কটাক্ষের শিকার হতে হল রাধিকাকে।

সূর্যাস্তের মুহূর্ত ছবিটিতে তুলে ধরেছিলেন রাধিকা। যাতে নীল-সাদা বিকিনিতে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে রয়েছে এক বন্ধু। হাতে ওয়াইনের গ্লাস। এ ছবিতেই চটেছেন অনেকে। কেউ নায়িকাকে ভারতীয় সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ আবার এটা মনে করিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিশোর-কিশোরীরাও থাকে। তাই তাদের কথা মাথায় রেখে এ ছবি পোস্ট করা উচিত নয় নায়িকার।

এতে অবশ্য রাধিকার কোনও প্রতিক্রিয়া নেই। কারণ গোয়ার সৈকতে পাখির সঙ্গে সূর্যাস্ত দেখতে ব্যস্ত তিনি। সে ভিডিও আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে