,

শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকুলিনের মুখে হাসি, এরপর…

news-image

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার মুম্বাই স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে হাজির হয়েছিলেন বলিউড প্রায় সব তারকারা। বাদ যাননি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও। শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে তিনি সাদা সালোয়ার কামিজের সঙ্গে গোলাপী দোপাট্টা পরে হাজির হয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে ‘কিক’-ছবির নায়িকা যা করলেন, তা দেখে অনেকে অবাক হয়েছেন।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকুলিন যখন মুম্বাই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হন, তখন তার মুখে হাসি ছিল। বেশ হাসি হাসি মুখ করেই সেখানে দেখা যায় জ্যাকুলিনকে। আর সেটা ক্যামেরাবন্দী হয়ে মিডিয়ায় প্রকাশ হতেই শুরু হয় সমালোচনা। একই সঙ্গে তাকে সতর্কও করে দেন নেটিজেনরা।

নেটিজেনদের একাংশ বলেন, শুধুমাত্র লোক দেখানোর জন্য এভাবে আসবেন না। শ্রীদেবীকে সম্মান জানাতে এসে জ্যাকুলিনের এ ধরনের ব্যবহার করা মোটেও উচিত হয়নি। তবে শুধু জ্যাকলিন নন, শ্রীদেবীর শেষ যাত্রায় হাজির হয়ে, হাসি দেখা যায় জয়া বচ্চনের মুখেও। যা নিয়ে তাকেও ট্রলড করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে