,

এশিয়ায় খারাপ রাস্তা : বাংলাদেশের পেছনে শুধু নেপাল

news-image

ডেস্ক রিপোর্ট  : এশিয়ার সবচেয়ে খারাপ সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ার মধ্যে বাংলাদেশ শুধু নেপালের চেয়ে এগিয়ে রয়েছে। এ ছাড়া এশিয়ার অন্য সব দেশের সড়কই বাংলাদেশের চেয়ে ভালো। গবেষণা প্রতিষ্ঠান ‘ডাটা-লিডস’ এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক জনমত জরিপের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করেছে তারা। এ খবর দিয়েছে স্টার অনলাইন।

প্রতিবেদনে দেখা যায়, এশিয়ার সবচেয়ে ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে সিঙ্গাপুরে। দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরের পরে রয়েছে জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও মালেশিয়া। এ ছাড়া মোটামুটি ভালো এমন সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন দেশের তালিকায় রয়েছে যথাক্রমে চীন, ব্রুনেই, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড ও পাকিস্তান।

আর সবচেয়ে খারাপ সড়ক যোগাযোগ সম্পন্ন দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ভুটান, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, মঙ্গোলিয়া, বাংলাদেশ ও নেপাল।

উৎসঃ মানবজমিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে