,

হাছান মাহমুদ স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব : সাজেদা চৌধুরী

74492_sajeda2আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব উল্লেখ করে বলেছেন, আমি এই বেয়াদবি আর সহ্য করব না।  

আজ রোববার ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে পাশাপাশি দুটি সমাবেশ হচ্ছিল। পশ্চিম দিকে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। অপরদিকে পূর্বপাশে মটরচালক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন ড. হাছান মাহমুদ। এতে বিশৃঙ্খলা দেয়। এরই পরিপ্রেক্ষিতে সৈয়দা সাজেদা চৌধুরী ড.  হাছান মাহমুদের প্রতি ক্ষিপ্ত হয়ে এসব কথা বলেন।

সাজেদা চৌধুরী হাছান মাহমুদের উদ্দেশে বলেন, এখানে পাল্টাপাল্টি বক্তব্য হবে না। এই জামায়াতি কায়দায় পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ অতীতে করেনি। এখনো আশা করি না।

তিনি হাছান মাহমুদকে উদ্দেশ্য করে আরো বলেন, উনি কে? কি ছিলেন? আমি জানি। কিভাবে উনি নেতা হয়েছেন।

এই ধরণের আস্ফোলন আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি উল্লেখ করে তিনি আরো বলেন, এখন নতুন নতুন নেতা জন্মে বেয়াদবি শুরু করেছে।

আওয়ামী লীগের প্রচারক হয়ে গেছেন প্রশ্ন করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে প্রচার শুরু করেছেন। আপনি কে? মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন?

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ