,

‘দুর্নীতির করালগ্রাস থেকে আমাদের বের হতে হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির করালগ্রাস থেকে আমাদের বের হতে হবে। নির্ভয়ে কাজ করবেন আপনারা, জনগণের কল্যাণে কাজ করবেন। কিন্তু আপনারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তাহলে দেশের উন্নতি হবে না, নানা রকম সমস্যার সম্মুখীন হবে।

আজ মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে সরকারি উন্নয়ন ও নির্মাণ কাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, বিদ্যুৎখাতে হাজার হাজার কমপ্লেইন, বিদ্যুতের মিটার দেওয়া হয়নি। মিটার ছাড়া লাইন, খুঁটির সমস্যা আরো অনেক।

তিনি বলেন, প্রভাবশালীদের ক্ষেত্রে কোনো তদবির শুনবেন না। আমাদের জানাবেন, আপনাদের পরিচয় গোপন রাখব। আমি গ্যারান্টি দিচ্ছি তাদের আইনের আওতায় আনা হবে, কিন্তু আপনারা আইন ভঙ্গ করবেন না এবং প্রভাবিত হবেন না।

এ সময় তিনি প্রকৌশল বিভাগকেও দুর্নীতি ব্যাপারে সতর্ক করে দেন।

এ জাতীয় আরও খবর

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২