,

মিরসরাই ট্রাক ও লরির সংঘর্ষে নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও লরির সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মিরসরাইয়ের বড় কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা লরির চালক ও সহকারী ছিলেন। আহত ব্যক্তি লরিচালকের ছেলে।

তেলবাহী লরিটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বড় কমলদহ এলাকায় পৌঁছার পর এর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক ও তাঁর সহকারী লরির সামনে দাঁড়িয়ে মেরামত করছিলেন। এ সময় চট্টগ্রামগামী মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা লরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।

নিহত দুই ব্যক্তি হলেন লরিচালক আবুল কাসেম (৫৮) ও তাঁর সহকারী আবুল কাসেম (৬৫)। লরিচালকের ছেলে আহত আবু সাঈদকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরিচালকের বাড়ি ফেনী পৌর এলাকায়। তাঁর সহকারীর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হয়েছে। চালক পলাতক বলে পুলিশ জানায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) একরামুল হক প্রথম আলোকে দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি