,

কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে ডাস্টবিনে ফেলে দিলেন মা!

news-image

অনলাইন ডেস্ক : নবজাতক সন্তান কান্না করছিল। সেই কান্না অসহ্য লাগায় নিজ শিশুটিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন মা। পরে ডাস্টবিন থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ওই নবজাতককে। ভারতের দিল্লির পূর্ব বিনোদপুরে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের এক খবরে উল্লেখ করা হয়, পূর্ব বিনোদপুরের বাসিন্দা ওই নারী তার নবজাতক সন্তানকে খুঁজে পাচ্ছেন না বলে থানায় অভিযোগ করেন। এরপর তদন্তে নেমে ওই নারীর বক্তব্যে সন্দেহ হতে থাকে পুলিশের। পরে জেরার মুখে নেহা নামে ওই নারী শিকার করেন যে, কান্নায় বিরক্ত হয় তিনি তার সন্তানকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছিলেন। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির পাশের একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় নবজাতককে। শুক্রবার রাতে নেহা এই কাণ্ড ঘটান বলে পুলিশকে জানান।

এলাকাবাসীরা জানিয়েছে, শিশুটিকে ডাস্টবিন থেকে উদ্ধার করার সময়ও সে জীবিত ছিল। উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এ ঘটনায় নেহাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে