,

জিতের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছি : মিম

news-image

বিনোদন প্রতিবেদক : এবার কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি ‘সুলতান’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার নায়ক হচ্ছেন জিৎ। এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই।

শনিবার দুপুরে বিদ্যা সিনহা মিম বলেন, ‘ঠিকই শুনেছেন। দুই দিন আগে ‘সুলতান ছবিতে’ চুক্তিবদ্ধ হয়েছি। এখানে আমার নায়ক জিৎ। সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরই।’

জানা গেছে, ভারত-বাংলাদেশ দু-দেশের যৌথ প্রযোজনা ‘সুলতান’ নির্মিত হবে। কলকাতার জিতস ফিল্ম ওয়ার্কসের সাথে সুরিন্দর ফিল্মস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করবে।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা অফিসিয়ালি এখনও ঘোষণা করিনি কিছু। সবকিছু চূড়ান্ত হলে কয়েক দিন পরেই আনুষ্ঠানিকভাবে সব কিছু জানানো হবে।’

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ভারতে এই ছবির শুটিং শুরু হবে। প্রথম লটের শুটিং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর মার্চে বাংলাদেশ ও থাইল্যান্ডে শুটিং হবে। ‘সুলতান’ পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজা চন্দ, যিনি এর আগে ‘চ্যালেঞ্জ ২’, ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘রংবাজে’ মত হিট ছবির নির্মাতা। যৌথ প্রযোজনার নতুন নীতিমালা মেনেই সুলতান নির্মিত হবে। আগামী ঈদে সুলতান মুক্তি দেয়া হবে। সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে