,

তারেকের বিরুদ্ধে ২টি মামলায় সাজা এবং ৪টি মামলা বিচারাধীন

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে ২টি মামলায় সাজা এবং ৪টি মামলা বিচারাধীন রয়েছে। আজ বুধবার সংসদে সরকারি দলের বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত মামলা ২টি হলো, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, ক্যান্টনমেন্ট থানায় মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলা।

তিনি বলেন, মানি লন্ডারিং মামলায় নিম্ন আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা হয়। আপিলের রায়ে আসামি তারেক রহমানকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তারেক রহমানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ দশমিক ৮০ টাকা জরিমানা করা হয়েছে।

আনিসুল হক বলেন, অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলায় আসামি তারেক রহমান ছাড়াও তার স্ত্রী ডা. যোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু আসামি হিসেবে অভিযুক্ত হন। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা ছাড়াও আরো ২টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে