,

শুদ্ধ বাংলা ভাষাচর্চার শিক্ষক বাংলাদেশ বেতার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বেতার বহুমাত্রিক সম্প্রচার কেন্দ্র। বাংলাদেশ বেতার শুদ্ধ বাংলা ভাষাচর্চার শিক্ষক বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, শুদ্ধ উচ্চারণে বাংলা কথনের প্রচার কেন্দ্র এই বাংলাদেশ বেতার স্বাধীনতা যুদ্ধে শব্দ সৈনিক হিসেবেও ভূমিকা রেখেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় অফিসের সামনে আন্তর্জাতিক বেতার দিবস উপলক্ষে র‌্যালি পূর্ব শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তথ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল ও বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীরা।

‘ক্রীড়াঙ্গনে বেতার’- এ প্রতিপাদ্যকে ধারণ করে পালিত হচ্ছে বেতার দিবস।

দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ বেতার একটি প্রাচীন সম্প্রচার কেন্দ্র। বাংলাদেশ বেতার খেলার মাঠ থেকে কোটি কোটি জনগণের সংযোগ ও সম্পর্ক স্থাপনকারী প্রধান মাধ্যম। মাঠের খেলা সরাসরি সম্প্রচার এবং মাঠের খবর প্রচারের মধ্য দিয়ে খেলাধুলার সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বেতার।

তিনি বলেন, বাংলাদেশ বেতার বহুমাত্রিক সম্প্রচার কেন্দ্র। শুদ্ধ বাংলা ভাষাচর্চার শিক্ষক হচ্ছে বাংলাদেশ বেতার। শুদ্ধ উচ্চারণে বাংলা কথনের প্রচার কেন্দ্র বাংলাদেশ বেতার। যাপিত জীবনের প্রতিচ্ছবি এই বেতার। একইসঙ্গে বিনোদনের ফোয়ার বাংলাদেশ বেতার।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠযোদ্ধা বা শব্দ সৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলাদেশ বেতারের দীর্ঘদিনের সম্প্রচারকে মহিমান্বিত করেছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পাশে থেকে এবং সঙ্গে থেকে। সেদিক থেকে বেতারের কলাকুশলিরা শ্রদ্ধার পাত্র।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রচার কেন্দ্র এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধুর স্বাধীনতার ভাষণের বাণী সম্প্রচার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বেতার। এই বেতার সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রার সব খুঁটিনাটি বিষয়গুলো জনগণের সামনে এবং সুফলভোগীদের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ বেতার জনগণের একটি অপরিহার্য প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে