,

১৫ ঘণ্টা পর মাদারীপুরের জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

news-image

মাদারীপুর প্রতিনিধি : অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পর মাদারীপুর টিভি ক্লিনিক এলাকায় হায়দার কাজী জুট মিলের আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। স্থানীয় ফায়ার সার্ভিসের চেষ্টায় মঙ্গলবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে,আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে। আগুনে ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান,সোমবার বিকেল ৫টার দিকে হায়দার কাজী জুট মিলে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বাড়লে রাতে ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট এসে যোগ দেয়। । ঘটনার পর মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম,পুলিশ সুপার সরোয়ার হোসেন,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন নিয়ন্ত্রণ বিলম্বে প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন জানান, মিলের অভ্যন্তরীণ রাস্তা সরু থাকায় গোডাউন পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকানো যায়নি। এ কারণে আগুন সহজে নিয়ন্ত্রণ করা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে