,

বিএসএফর নিযার্তনের শিকার দুই বাংলাদেশি

news-image
রাজশাহী  প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে ধরে নিয়ে রাতভর পিটানো অভিযোগ উঠছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা গ্রামের মৃত শাহজাহান আলীর
ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (২৬) ও রসুল আলীর ছেলে নিশান আলী (২৩)।
আহতরা হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তবে নিশান আলী রামেক
হাসপাতালে আসেনি।
আহত মিজানের ছোট ভাই ময়েন আলী হাসপাতালে  জানান, সোমবার রাতে মিজান ও নিশান
গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। রাত দুইটার কে বিএসএফ সদস্যরা নৌকার ওপর থেকে তাদের আটক করে। এরপর বালুচরে নিয়ে গিয়ে লাঠি
ও রাইফেল দিয়ে তাদের রাতভর পেটানো হয়। পরে ভোররাতের দিকে তাদের
ছেড়ে দেওয়া হয়। এ সময় মিজান ও নিশান নদীপাড়ে এলে স্থানীয় লোকজন তাদের
উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
ইফতেখার শামীম আল মাসুদ বলেন, আহতদের সঙ্গে কথা বলতে হাসপাতালে
বিজিবি সদস্য এসেছে। এ ঘটনার জন্য বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে