,

আশুলিয়ায় যাত্রীবেশে বাসে ডাকাতি, চালক নিহত

news-image

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় ডাকাতের হামলায় মো. শাহজাহান নামে এক যাত্রীবাহী বাসের চালক নিহত হয়েছেন। আজ ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসে সুপারভাইজার ও হেলপার আহত হয়েছেন।

নিহত শাহজাহান টাঙ্গাইল সদর জেলার চরগানা গ্রামের মৃত বিশা মিয়ার ছেলে। এছাড়া আহত হেলপার টাঙ্গাইল সদরের বিশ্বাস মৃকা গ্রামের মৃত মীর সানোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া ও সুপারভাইজার শহিদুল খান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাছতা গ্রামের মৃত ইবাদাত খানের ছেলে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, সোববার রাতে ঢাকা-টাঙ্গাইল ধলেশ্বরী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিলো। এসময় আবদুল্লাহপুর ও বাইপাইল থেকে ১৩ জন ডাকাত সদস্য যাত্রীবেশে বাসে উঠে। বাসটি চন্দ্রা ছেড়ে মির্জাপুর এলাকা এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ডাকাত সদস্যরা। কিন্তু ডাকাতদের বাসের চাবি দিতে অস্বীকৃতি জানায় চালক। এসময় চালক ও হেলপারকে বাসের পেছনের সিটে বেধে রাখে ও ছুড়ি দিয়ে আঘাত করে। পরবর্তীতে বাসটি নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বলিবদ্র এলাকায় নিয়ে আসে ডাকাত সদস্যরা। পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে বাসটি বলিবদ্র বাজার থেকে পুলিশ উদ্ধার করে। এসময় বাসে পেছনের সিট থেকে চালক শাহজাহান মিয়ার, সুপারভাইজার শহিদুল ও হেলপার বাদশা মিয়াকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে হেলপার বাদশা মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও সুপারভাইজর শহিদুল খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তবে ঘটনার পর বাসটি জব্দ করা হলেও ডাকাত সদস্যদের আটক করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে