,

ভাষা সৈনিক আলহাজ্ব আব্দুস সামাদের চেহলাম

abdus samadমাহবুব খান বাবুল : আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট আইনজীবি, রাজনীতিবিদ, ভাষা সৈনিক আলহাজ্ব এডভোকেট আব্দুস সামাদের(৮৩) কুলখানী। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জারুলিয়া হাটি গ্রামে মরহুমের নিজ বাড়িতে কুলখানী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনভর কোরআনখানি, মিল্লাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় কমিউনিটি ক্লিনিকে মিল্লাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। তিনি গত ১২সেপ্টেম্বর রাত দেড়টায় বার্ধক্যজনিত কারনে ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি……রাজিউন)। উল্লেখ্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও তিনি একজন লেখক ও কলামিস্ট ছিলেন। তারঁ লেখা ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, আমার দেখা রাজনীতির ৬৫বছর, ক্যাম্পাস থেকে গণভবন, বাংলাদেশের হৃদয়, দেশ হতে দেশান্তরে, টু-ইন-টাওয়ারের অন্তরে, মানবাধিকার ও পুজিঁবাদী গণতন্ত্র ছাড়াও অসংখ্য বই তিনি লিখেছেন।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে