,

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৫৯

news-image

অনলাইন ডেস্ক : দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৭ জন। পাশাপাশি নতুন করে ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণসহ নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৯ জনে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ১০০ জনের।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনের মধ্যে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে। উপসর্গযুক্ত ও নিশ্চিত আক্রান্ত রোগী মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের নতুন রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নিশি’

নাহিদকে মামলা করার চ্যালেঞ্জ ইশরাকের

১২ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন ৩৮,৯৭০ আখচাষি

নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: শ্রমমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

আওয়ামী লীগের মতো বড় চোরের দল বিশ্বে নেই: স্পিকার

জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক নয়: গোলাম পরওয়ার

শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

সীমান্তের ওপার থেকে টাকা, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০