,

শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টোর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের ভাষ্য, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত সেই ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
ঘটনাটি ঘিরে বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে ধোঁয়া সৃষ্টির কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নিশি’

নাহিদকে মামলা করার চ্যালেঞ্জ ইশরাকের

১২ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন ৩৮,৯৭০ আখচাষি

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৫৯

নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: শ্রমমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

আওয়ামী লীগের মতো বড় চোরের দল বিশ্বে নেই: স্পিকার

জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক নয়: গোলাম পরওয়ার

সীমান্তের ওপার থেকে টাকা, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০