রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মমতাজের ‘দেহ চাই না রে..’

news-image

বিনোদন প্রতিবেদক : ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ইউটিউবে মুক্তি পাচ্ছে মমতাজের একটি গানের মিউজিক ভিডিও। ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম এ সাখাওয়াৎ, কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সাজিয়া রিতু ও তন্ময়। আবু সায়েদ খানের কথায় গানটি গেয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ। সংগীত আয়োজন করেছেন চঞ্চল।

এম এ সাখাওয়াৎ বলেন, ‘চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি এ ধরনের মিউজিক ভিডিও নির্মাণ করতে ভালো লাগে। তা ছাড়া মমতাজ আপার গান আমার সব সময় ভালো লাগে। যে কারণে গানটি করেছি। আমি জানি, বাজেট একটু বেশি হয়ে গেছে। এর পরও মনে করি, ভালো কিছু করতে গেলে টাকা তো লাগবেই।’

মাইকেল বাবু বলেন, ‘আমরা শুটিংয়ের কাজ শেষ করে এডিটিং করছি। গানের ছোট একটা ফিলার এরই মধ্যে আমরা ইউটিউবে প্রকাশ করেছি। সেটি বেশ সাড়া জাগিয়েছে। বাংলাদেশে এখন অনেক বড় বাজেটে মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। এই গানেও আমরা প্রায় আট লাখ টাকা খরচ করেছি। বিভিন্ন লোকেশনে গানটির শুট করেছি। আশা করি, গানটি দর্শক পছন্দ করবেন।’

মডেল রিতু বলেন, ‘আমার অনেক ভালো লেগেছে কাজটি করে। এত বড় বাজেটের একটি গান করতে পারব, আগে ভাবিনি। ধন্যবাদ পরিচালক সাখাওয়াৎ স্যার ও মাইকেল স্যারকে, তাঁরা আমাকে এমন একটা কাজের সুযোগ করে দিয়েছেন। আমি আমার মতো চেষ্টা করেছি, আশা করি, সবার কাছে ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা