,

ফাঁকা রাজপথ; দুর্ভোগে রাজধানীবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস। সকালে অফিসযাত্রী আর গণপরিবহনের ভিড়ে রাজপথ মুখর থাকার কথা। অফিসযাত্রীদের ভিড় ঠিকই আছে, তবে নেই গণপরিবহন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দেওয়াকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকার রাজপথ বলতে গেলে শুন্য।

রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মিরপুর ১০ নম্বর গোলচক্কর, ১১ নম্বর বাসস্ট্যান্ট এবং ১২ নম্বর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে অফিসযাত্রী এবং শিক্ষার্থীদের দুর্ভোগ। রাস্তায় প্রাইভেট গাড়ি যাতায়াত করছে কিছু কিছু। তবে গণপরিবহনের দেখা নেই। কালেভদ্রে একটি বাস এলেও শতাধিক যাত্রী হুমড়ি খেয়ে পড়েছে বাসে ওঠার প্রতিযোগিতায়।

বুধবার সন্ধ্যা থেকেই রাস্তার পাশে গুরুত্বপূ্র্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে সশস্ত্র পুলিশ। আজও রাজধানীর রাস্তায় দেখা গেল একই দৃশ্য। বিমানবন্দর সড়ক কার্যত ফাঁকা। হাতে গোনা কিছু প্রাইভেট গাড়ি আর পুলিশ-র্যাবের টহল গাড়িই ছুটে বেড়াচ্ছে। গণপরিবহন বলতে গেলে নেই। মানুষ পায়ে হেঁটে নিজের গন্তব্যস্থলে যেতে বাধ্য হচ্ছে।

এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসযাত্রী বলেন, ‘তারা-তারায় (রাজনৈতিক দল) মারামারি করবে আর আমরা সাধারণ জনগন ভোগান্তিতে পড়ব কেন? তাদের এত মারামারির ইচ্ছা থাকলে পল্টন ময়াদানে গিয়ে মারামারি করুক।’

সাব্বির হোসেন নামের এক অফিস যাত্রী বলেন, ‘ভাইরে, গত নির্বাচনের আগের নাশকতার কথা মনে পড়তেছে। পেটের দায়ে রাস্তায় বের হইছি। অফিসে না গেলে চাকরি থাকব না। এমন পরিস্থিতিতে কেউ বের হয় রাস্তায়?’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে