রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংশ্লিষ্ট উকিল ছাড়া আদালতে প্রবেশ করতে দেওয়া হবে না : ডিএমপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় রায় ঘোষণার সময় সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে তিনি এ নির্দেশনা দেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, জিয়া অরফানেজ ট্রাস্প দুর্নীতি মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।

রায় নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে নগরবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, আতঙ্কগ্রস্ত হবার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠরভাবে দমন করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা