রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে এই সালমানের রহস্যময়ী নারী?

news-image

অনলাইন ডেস্ক : তাহলে কী বহু প্রতীক্ষিত সেই মুহূর্তে সাক্ষী থাকতে চলেছে তার অগণিত ভক্তরা? অবশেষে কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান?‌ বলিউড সুপারস্টার মঙ্গলবার সকালে ‌এক টুইট করেন, ‌‘‌মুঝে লড়কি মিল গ্যায়ি’‌ অর্থাৎ ‘‌আমি মেয়ে খুঁজে পেয়েছি।’ আর এরপরই এমন গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ে। অবশ্য বিষয়টা খোলসা করতে বেশি সময় নেননি তিনি। কিন্তু তার আগেই সব জায়গায় রটে যায় অবশেষে বিয়ের পিঁড়িয়ে বসছেন সালমান।

কিছু পরেই আরও একটি টুইট করে বলিউড সুপারস্টার জানান কেন মেয়ে খুঁজছিলেন তিনি। ওই টুইটে তিনি লেখেন, ‘‌চিন্তার কিছু নেই আয়ুশ শর্মার সিনেমা ‘লাভরাত্রি’র জন্য অভিনেত্রী খুঁজে পাওয়া গেছে। তাঁর নাম ওয়ারিনা হুসেইন। তাই চিন্তা না করে খুশি থাকো।’

আয়ুশ আসলে কে? সালমানের ছোট বোন অর্পিতার স্বামী আয়ুশ। তাঁকে নিজের প্রযোজনা সংস্থা সালমান খান ফিল্মসের মাধ্যমে বলিউডে লঞ্চ করার কথা ঘোষণা করেছিলেন বলিউড সুপারস্টার।

সেই মতো ‘‌লাভরাত্রি’‌ সিনেমায় অভিনয় করার কথা আয়ুশের। কিন্তু এতদিন সিনেমার অভিনেত্রীর খোঁজ করছিলেন সালমান। অবশেষে ওয়ারিনাকে সে জায়গায় পছন্দ হল। আয়ুশের মতোই এ সিনেমাটির মাধ্যমে অভিষেক হবে ওয়ারিনার। কিন্তু কে এই ওয়ারিনা হুসেইন? এই প্রশ্ন এখন সবার।

ইন্ডিয়া ডট কম ও মুম্বাই লাইভ ডট কমের খবর, পেশায় একজন অভিনেতা ওয়ারিনা। তার বাবা ইরাকি এবং মা আফগান। ২০১৩ সালে দিল্লিতে তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করেন। অবশ্য ভারতে আসার আগে মডেলিং ও অভিনয় পেশায় স্থায়ী হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন ওয়ারিনা। সর্বশেষ তাকে জনপ্রিয় একটি চকলেটের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই সালমানের হাত ধরে উত্থান হতে চলেছে এই সুন্দরীর।

এর আগে, কখনও সঙ্গীতা বিজলানি, কখনও ক্যাটরিনা কাইফ, কখনও ঐশ্বরিয়া রাই আবার কখনও ইউলিয়া ভান্তুর— একের পর এক প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি ৫২ বছর বয়সী সালমানের। ‌‌আর গতকালের প্রথম টুইটে তাঁর ভক্তরা আশাবাদী হলেও পর মুহূর্তে সেই মোহ অবশ্য ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা