রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, কেন তিনি সঙ্গীহীন!

news-image

বিনোদন ডেস্ক : আর কয়দিন পরেই ভ্যালেনটাইন্স ডে। বাজারে, ফেসবুকে, টুইটারে, সিনেমা হলে সব জায়গাতেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। যে দিকেই চোখ যাচ্ছে, সেই দিকেই লাল রংয়ের পানপাতা আকৃতির বেলুন আর গ‌োলাপ। কিন্তু এমন প্রেমের মৌশুমেও সঙ্গী জোটেনি বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। ২০১৬ সালে ‘কফি উইথ করণ’-এ এসে তিনি বলেছিলেন, যতদিন পর্যন্ত না হাতে এনগেজমেন্টের আংটি পরছেন, ততদিন তিনি সিঙ্গেল। আর যেদিন সম্পর্কে যাবেন, সেদিন সারা দুনিয়াকে জানাবেন।

কিন্তু ২০১৮ সালে এসে আর একটি সাক্ষাৎকারে তিনি জানালেন গত বছরের গোড়ার দিক পর্যন্ত তিনি একটি প্রেমের সম্পর্কে ছিলেন। তিনি বলেন, ‘‘আমি একজন সিরিয়াল মোনোগ্যামিস্ট। আমি সম্পর্কটিতে গভীর ভাবে ছিলাম। কিন্তু প্রায় এক বছর হতে চলল, আমি সিঙ্গেল।’’

প্রিয়াঙ্কা আরও জানান, এই সময়ে কালে বহু পুরুষের সঙ্গে দেখাসাক্ষাৎ করেছেন তিনি। অনেকেই তাকে মুগ্ধ করার চেষ্টাও করেছেন। কিন্তু কেউই জায়গা করে নিতে পারেননি তার মনে।

তাই অগত্যা এই প্রেমের মৌশুমে হাজার হাজার গোলাপ, কিন্তু সুন্দরীর মনে গোলাপের কাঁটা হয়ে কেউ বিঁধতে পারেননি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা