রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়ার সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেবে কারা অধিদফতর।

বুধবার সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাজা হলে খালেদা জিয়াকে কোথায় রাখা হবে। জবাবে তিনি বলেন, রায় কী হবে, তা যেহেতু তার জানা নেই, সেহেতু আদালত যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। কারাগার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। উনি সাবেক প্রধানমন্ত্রী, জেল কোড অনুযায়ী যে রকমভাবে রাখার আদেশ আসবে, সেভাবেই রাখা হবে। এখনো জানি না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতর কোথায় কীভাবে রাখবেন, এটা তাদের ব্যাপার। তবে খালেদা জিয়ার বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী জেলকোড অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা