,

জাতীয় স্মৃতিসৌধে সুইস প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

news-image

নিউজ ডেস্ক : জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের পুষ্পার্ঘ অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।

আজ সোমবার বেলা ১১টা ০৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধার্ঘ অর্পণ করার পর এক মিনিট নীরবতা পালন করেন সুইস প্রেসিডেন্ট।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি নাগেশ্বর চাপা গাছের চারা রোপন করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।

এর আগে গতকাল রবিবার দুপুরে সোয়া ১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে সেখানে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে লাল গালিচা অভ্যর্থনাও দেওয়া হয় সুইস প্রেসিডেন্টকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে