,

‘ডিজিটাল সুরক্ষা আইন সাংবাদিকতার জন্য হুমকি নয়’

news-image

নিউজ ডেস্ক : ডিজিটাল সুরক্ষা আইন সাংবাদিকতার জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যেসব বিতর্ক হচ্ছে আমার মনে হয় এই আইনটি যদি সঠিকভাবে কেউ বিশ্লেষণ করেন তাহলে এসব বিতর্ক থাকবে না।’

আমি আপনাদের বলতি পারি ‘ডিজিটাল নিরাপত্তা আইনের’ যেসব ধারা নিয়ে কথা হচ্ছে এসব প্রত্যেকটাই বাংলাদেশের পেনাল কোডে এবং অন্যান্য আইনে অপরাধ হিসেবে রয়েছে। এটা ডিজিটাল পদ্ধতিতে করলে ওই যে পেনাল কোডে যে সংজ্ঞা তার সঙ্গে মিলে যাবে। এ জন্য এটাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে আনা হয়েছে।

মন্ত্রী আরও বলেন যেসব ধারা নিয়ে বিতর্ক হচ্ছে সেসব ধারা নিয়ে আমি শিগগিরি আপনাদের (সাংবাদিকদের) মুখোমুখি হব।’

খালেদা জিয়ার রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, আমি বারবার একটা কথা এ ব্যাপারে বলছি, মামলা করেছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মামলার বিচার করছে স্বাধীন বিচার বিভাগের একটি বিচারিক আদালত, রায় আদালত দেবেন। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’

এর আগে বাংলাদেশ রেজিস্ট্রশন সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিপক কুমার সরকার। পরিচালনা করেন সাবিকুন নাহার ও আরিফুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে