,

ঢাকায় আসছেন সুইস প্রেসিডেন্ট

news-image

নিউজ ডেস্ক : চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। গুরুত্বপূর্ণ এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট। সফরকালে সুইস প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে ঢাকার সুইস দূতাবাস। এছাড়া ঢাকা আর্ট সামিট পরিদর্শন করবেন তিনি।

আগামী ৪-৭ ফেব্রুয়ারির এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যালেই বারসেট। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন তিনি। সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন সুইস প্রেসিডেন্ট। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে ২০১৭ সালে। ১৯৭২ সালের ১৩ মার্চ দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেদিনই সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ২০১০ সালের তুলনায় বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে