,

প্রসেনজিতের নায়িকা জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতায় পুনরায় নির্মিত হতে যাচ্ছে মহানায়ক উত্তম কুমার ও সদ্য প্রয়াত সুপ্রিয়া দেবী অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘চৌরঙ্গী’। এতে সুপ্রিয়া দেবীর করবী গুহ চরিত্রে অভিনয় করবেন দুই বাঙলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। উত্তম কুমার অভিনীত স্যাটা বোস চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

‘চৌরঙ্গী’ প্রসঙ্গে জয়া জানান, এবারই প্রথম কোনো রিমেক ছবিতে কাজ করছেন তিনি। সুপ্রিয়া দেবী অভিনীত কোনো চরিত্রে কাজের সুযোগ পাওয়ার বিষয়টি জয়, সম্মান এবং গর্বের বলেই মনে করছেন জয়া।

শঙ্করের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে ১৯৬৮ সালে নির্মিত হয়েছিলো চলচ্চিত্র ‘চৌরঙ্গী’। এবার সেই চলচ্চিত্র অবলম্বনেই পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করবেন নতুন চলচ্চিত্র। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে- জুন থেকে শুরু হবে এর দৃশ্যধারণ।

জয়া ও প্রসেনজিতের পাশাপাশি আরও দেখা যাবে যীশু সেনগুপ্ত, মমতা শঙ্কর, অঞ্জন দত্ত এবং আবির চট্টোপাধ্যায়কে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে