,

এমপি নাসিমা ফেরদৌসীর গাড়িতে আগুন

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : জাতীয় সংসদের ৩১৩ (বরগুনা ও ঝালকাঠির) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত গাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

রোববার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে রাজধানীর কদম ফোয়ারা থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় ওই গাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ফুলবাড়িয়া স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। গাড়িতে তার ছেলে মো. মাহমুদুল হাসান তুমান ছিলেন বলে জানা গেছে।

এমপি নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত সহকারী মো. শাহজাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, সচিবালয় থেকে তুমান কাজ শেষে বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ করে গাড়ির সামনের দিকে ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় পথচারীদের চিৎকার শুনে তুমান গাড়িটি ব্রেক করে নেমে পড়েন। গাড়িটির এক-তৃতীয়াংশ পুড়ে গেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আহসান বলেন, যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরও নাশকতা কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে