,

বাণিজ্য মেলার সময় বাড়ল ৪ দিন

news-image

রেহেনা সুলতানা ইভা : চার দিন সময় বাড়ল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের বৈঠকে মেলার সময় বাড়ানোর এ সিদ্ধান্ত আসে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্য মেলার সদস্যসচিব রেজাউল করিম বৈঠক শেষে প্রথম আলোকে বলেন, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মেলার সময়সীমা ১০ দিন বাড়ানোর আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত ইপিবির পরিচালনা পর্যদ চার দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ (ডিআইটিএফ) শুরু হয় ১ জানুয়ারি। মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি (মঙ্গলবার)। তবে সময় বাড়ানোয় এখন মেলা শেষ হবে আগামী শনিবার (৪ ফেব্রুয়ারি )। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে মেলা। এ বছর ২১টি দেশ (বাংলাদেশসহ) মেলায় অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে