রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে গুলি করে হত্যা, এসআই নাজমুলসহ গ্রেফতার ৩

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবককে গুলি করে হত্যার অভিযোগে এক এসআইসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সীতাকুণ্ড থানার এসআই নাজমুল ও তার সঙ্গে অভিযানে থাকা কনস্টেবল আবুল কাসেম ও আনসার সদস্য ইসমাইল।

শুক্রবার সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে নিহত যুবকের ভাই দিদার এসআই নাজমুলসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান জানান, বুধবার রাতে উপজেলার ভাটিয়ারী তেলিপাড়ায় তিনজনকে গুলিবিদ্ধ করার ঘটনায় উপস্থিতদের বিরুদ্ধে মামলা করেছে নিহত সাইফুলের ভাই।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালেই এসআই নাজমুল, কনস্টেবল আবুল কাসেম ও আনসার ইসমাইলকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সীতাকুণ্ডের ভাটিয়ারী তেলিবাজার এলাকা থেকে দুই নিরীহ যুবককে ধরে এসআই নাজমুল গাড়িতে তোলার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। এতে নাজমুল তাদের ওপর গুলি চালালে সাইফুলসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে সাইফুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা