,

প্রভাসের সঙ্গে বিয়ে কি না, জানালেন আনুশকা!

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস কবে বিয়ে করছেন—এটা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সে আলোচনা আপাতত বন্ধ। কারণ তাঁর চাচা কৃষ্ণম রাজু সম্প্রতি জানিয়েছেন, প্রভাস এ বছরই বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু এবার জোর আলোচনা, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রভাস। এবার গুঞ্জন, ‘বাহুবলী’ তারকার পাত্রী নাকি ‘দেবসেনা’। ‘বাহুবলী টু’ মুক্তি পাওয়ার পর থেকে শুরু এ গুঞ্জনের। কিন্তু আসলে কি তা হতে যাচ্ছে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন ‘দেবসেনা’ আনুশকা শেঠি নিজেই।

আনুশকা শেঠি তাঁর পরবর্তী ছবি ‘বাগমতি’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘বাগমতি’ দর্শকেরা পর্দায় দেখতে পাবেন এ মাসের ২৬ তারিখে। প্রভাসও ব্যস্ত ‘সাহো’র শুটিং নিয়ে। ‘সাহো’তে প্রভাসের বিপরীতে আছেন শক্তি কাপুরের মেয়ে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। হায়দরাবাদে ইতিমধ্যেই ওই ছবির শুটিং শুরু করে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার। পর্দার বাইরে প্রভাস-আনুশকার প্রেম নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। প্রভাস-আনুশকা নাকি ডেট করছেন—এমন খবরও বেশ কয়েকবার বের হয়েছে গণমাধ্যমে। ‘বাহুবলী’র আগে এই তারকা নয় বছর আগে ‘বিল্লা’ নামের একটি ছবিতে জুটিবদ্ধ হন। তাঁরা একে অপরকে চেনেন অনেক দিনই হলো। ‘দেবসেনা’ আর ‘বাহুবলী’র সম্পর্ক নিয়ে বেশ কানাঘুষা আছে চলচ্চিত্র অঙ্গনে। এবার প্রশ্ন ছিল প্রভাসের সঙ্গে কবে বিয়ে—আনুশকার ঝটপট উত্তর, ‘আমরা খুব ভালো বন্ধু। কিন্তু আমরা বিয়ে করছি না। এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো তাড়া নেই।’

যদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রভাস। ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর নাকি ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। এ বছর বিয়ের পিঁড়িতে বসলে অসংখ্য তরুণী ভক্তের হৃদয় যে ভেঙে যাবে, তা বলাই যায়।

‘বাহুবলী’খ্যাত এই তারকা ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের এক জ্যোতিষী। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০১৮ সালের মার্চে বিয়ে করবেন দক্ষিণের জনপ্রিয় এ অভিনেতা। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ ও এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে