,

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মচারীর খোঁজ নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : অফিস থেকে ছুটি না নিয়ে, কাউকে না জানিয়ে গত দুই দিন ধরে কর্মস্থলে আসছেন না আবু আলম নামে শিক্ষা মন্ত্রণায়ের আরেক কর্মচারী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন ও শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনও এর আগে নিখোঁজ ছিলেন। পরে পুলিশ তাদের গ্রেফতারের কথা জানায়।

ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর বন্ধ হয়ে যাওয়া লেকহেড স্কুল খুলে দিতে নাসির ও মোতালেবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে মামলাও হয়েছে। এ ছাড়া ঘুষ প্রদানকারী লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের নামও উল্লেখ করা হয়েছে মামলায়।

অনুপস্থিত থাকার পাশপাশি আবু আলমের ব্যক্তিগত মোবাইলও দু’দিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে। আবু আলম শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিদ্যালয় শাখার অফিস সহকারী।

আবু আলমের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) অরুণা বিশ্বাস জানান, তিনি কোনো ধরনের ছুটির আবেদন করেননি, কাউকে কিছু না জানিয়েছেই তিনি অনুপস্থিত আছেন।

আবু আলম সম্পর্কে জানা গেছে, রাজধানীতে কয়েকটি প্লট ও ফ্ল্যাটের মালিক তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে