,

চতুর্থ সন্তানের ‘আকাঙ্ক্ষা’ শাহরুখের

news-image

বিনোদন ডেস্ক : তিন সন্তান আরিয়ান, সোহানা এবং আব্রামের পর বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও বাবা হওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি স্টার প্লাসের নতুন টক শো’য়ের সঞ্চালনা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন শাহরুখ । তিনি সেখানে তাদের চতুর্থ সন্তান নেওয়ার পরিকল্পনার কথা জানান। শাহরুখ খান তার চতুর্থ সন্তানের নাম হবে ‘আকাঙ্ক্ষা’ এমনটাও বলেন।

জানা যায়, নতুন টক শো’র রেকর্ডিংয়ের সময় শাহরুখকে আকাঙ্ক্ষা শব্দটি উচ্চারণ করতে বলা হয়। কিন্তু এই শব্দটি বলতে গিয়ে শাহরুখকে বারবার রিটেক দিতে হয়।

তখনই শাহরুখ বলেন,’ আমি বার বার এই নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খাচ্ছি। এর আগে কখনও এমন হয়নি। আমার মনে হয় আমি চতুর্থ সন্তানের কথা ভেবে ফেলেছি এবং ওর নাম রাখব আকাঙ্ক্ষা ।

যদিও শাহরুখের অসাধারণ সেন্স অব হিউমারের কথা সবার জানা। তবুও হঠাৎ করে আবার সন্তানের কথা বলে ইন্ডাস্ট্রিতে নতুন করে জল্পনার সৃষ্টি করেছেন বলিউডের এই সুপারষ্টার।।

বর্তমানে শাহরুখ খান আনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই । এ বছরের ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। সূত্র : ইণ্ডিয়া.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে