,

সিলিন্ডার গ্যাস ব্যবহারে সচেতনতার কাজ করছেন পপি

news-image

বিনোদন প্রতিবেদক : বিভিন্ন অঞ্চলের নারীদের সিলিন্ডার গ্যাস ব্যবহারে সচেতনতার কাজ করছেন চিত্রনায়িকা পপি। এলপি গ্যাস ব্যবহারে নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় একাধিক সেমিনারেও অংশগ্রহণ করছেন এ নায়িকা।

গেল বছরের ডিসেম্বর থেকেই এমন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে বেশ উচ্ছ্বাসিত ও গর্বিত বলেও জনান এ অভিনেত্রী। তবে এমন উদ্যোগে শুধু নারীদের নয়, গ্যাস ব্যবহারে পুরুষদেরও সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার করার প্রস্তাব করেন পপি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের একটি ধারাবাহিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। এলপি গ্যাস ব্যবহার করে অনেক কম সময়েই রান্নার কাজ শেষ করা যায়। তাতে সময়ও বাঁচে অনেক। নারীরা যাতে নিরাপদে এ গ্যাস ব্যবহার করেন এবং কীভাবে করবেন প্রতিটি সেমিনারে তা বুঝিয়ে বলার চেষ্টা করি। একজন নারী হয়ে এ ধরনের কাজ করতে পারছি বলে আমি সত্যিই ভীষণ খুশি।’

প্রসঙ্গত, এরই মধ্যে পপি সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ আরও কয়েকটি জেলায় এ কার্যক্রমে অংশ নিয়েছেন। এদিকে শিগগিরই নতুন বছরে শহীদুল হক খানের ‘যুদ্ধ শিশু’ এবং অন্যটি সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন চিত্র নায়িকা পপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে