,

আখাউড়ায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

train_150737সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন আখাউড়া স্টেশনে লাইনচ্যুত হয়ে তিনজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। রোববার ভোর পাঁচটার দিকে আখাউড়া রেল জংশন ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। আখাউড়া স্টেশনের কেবিন মাস্টার জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর আখাউড়া-ঢাকা রেলপথের তিতাস কমিউটার ও আখাউড়া-সিলেট রেলপথের কুশিয়ারা এক্সপ্রেস নামের দুটি ট্রেন আখাউড়ায় আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চলছে।

আখাউড়া রেল জংশনের তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন জানান, চাকার যন্ত্রাংশ ভেঙে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। বগিটি লাইনচ্যুত হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি থামে। এতে রেললাইন ও এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার প্রায় পাঁচটি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ