,

নিরাপদ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সহযোগিতার আশ্বাস জাতিসংঘের

news-image

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কক্সবাজারে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। রবিবার (২১ জানুয়ারি) সকালে উখিয়ার বালুখালীসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় নির্যাতনের শিকার রোহিঙ্গাদের তিনি এই আশ্বাস দেন।

ইয়াং হি লি’র সঙ্গে কথা বলেছেন এমন একাধিক রোহিঙ্গা প্রতিবেদককে এই কথা জানান। তবে ইয়াং হি লি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা সর্দার লালু মাঝি  বলেন, ‘ক্যাম্প পরিদর্শনের সময় ইয়াং হি লি জানতে চান, আমরা মিয়ানমারে ফেরত যাবো কিনা। উত্তরে আমরা বিভিন্ন শর্তের কথা জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতা করবেন।’

ওই ক্যাম্পের আয়ুব আলী মাঝি বলেন, ‘এক সঙ্গে আমরা ৩০ জন রোহিঙ্গা ইয়াং হি লি’র সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা সবাই প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার কথা তুলে ধরেছি। তিনি আমাদের ধৈর্য্য ধরতে বলেছেন।’

গত বছরের ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে সহিংসতার পর সে দেশের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে দ্বিতীয় দিনের মতো কক্সবাজারে আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। তিনি আজ  সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন। এ সময় তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার অফিসে বসে রোহিঙ্গাদের সঙ্গে খোলামেলা কথা বলেন। তিনি রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের কথা শোনেন এবং তাদের নিরাপদে ফিরে যেতে সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে শনিবার টেকনাফের নয়াপাড়া ও রইক্ষণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইয়াং হি লি। তিনি টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে ১০ রোহিঙ্গা পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন। সফরকালে তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকায় পৌঁছান এবং শুক্রবার দুপুরে কক্সবাজার আসেন। চলতি মাসে তার মিয়ানমার সফরের কথা থাকলেও সে দেশের নিষেধাজ্ঞার কারণে তিনি সেখানকার পরিবর্তে বাংলাদেশে আসেন। এবার সাত দিনের সফরে পাঁচ দিন বাংলাদেশে থাকার পর ২৪ জানুয়ারি থাইল্যান্ড সফরের কথা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে