,

শুভশ্রীকে ধন্যবাদ জানালেন মিমি!

news-image

বিনোদন ডেস্ক : শুভশ্রী গাঙ্গুলি ও মিমি চক্রবর্তী। নির্মাতা রাজ চক্রবর্তীর বাস্তব জীবনের দুই নায়িকার ত্রিভুজ প্রেমের গল্প সবারই জানা। বিষয়টি নিয়ে পানি কম ঘোলা হয়নি। বেশ বড় সময় জুড়ে আলোচনায় ছিলেন তারা।

বোঝে না সে বোঝে না সিনেমার সময় তাদের মধ্যে প্রেমের সূচনা। সিনেমাটি পরিচালনা করেন রাজ। নায়িকা ছিলেন মিমি। এরপর ২০১৬ সালে ব্রেকআপ হয় এ জুটির। পরবর্তী সময়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাজ। এ জুটির বিয়ের গুঞ্জন রটে যায়। তবে রাজ-শুভশ্রীর সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

রাজের সঙ্গে প্রেমের জেরে মিমি-শুভশ্রীর সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা গেছে তাদের। তবে অতীত নিয়ে হয়তো আর ভাবতে চাইছেন না এই দুই অভিনেত্রী। দ্বন্দ্ব ভুলে আবারো ভালো বন্ধু হয়ে থাকতে চাইছেন তারা।

মিমি চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা টোটাল দাদাগিরি। সিনেমার মুক্তি উপলক্ষে মিমিকে শুভেচ্ছা জানান শুভশ্রী। টুইটারে তিনি লেখেন, ‘মিমি চক্রবর্তী, যশ দাশগুপ্তসহ টোটাল দাদাগিরি টিমের জন্য শুভকামনা।’ সঙ্গে সঙ্গেই শুভশ্রীর টুইটের উত্তরে মিমি বলেন, ‘অসংখ্য ধন্যবাদ শুভশ্রী।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে