,

সাবেক প্রেমিকের সঙ্গে ঐশ্বরিয়ার সেলফি তুললেন অমিতাভ বচ্চন!

news-image

বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিক বিবেক ওবেরয়ের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে সেলফি তুললেন ঐশ্বরিয়া রায়। আর বচ্চন পরিবারের পুত্রবধূর সঙ্গে সাবেক প্রেমিকের এমন স্থিরচিত্রটি ধারণ করেছেন স্বয়ং অমিতাভ বচ্চন। ছবিটি পোস্ট করার পরই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

৬ দিনের ভারত সফরকালে গত বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সন্ধ্যায় বলিউডের রথি-মহারথীদের সঙ্গেও ছিল পার্টি। এসময় তিনি বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চন, খ্যাতিমান চিত্রনির্মাতা মধুর ভাণ্ডারকার, করন জোহর, সুভাষ ঘাই, ইমতিয়াজ আলি, রনি স্ক্র‍ুওয়ালা, সারা আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসেছিলেন অমিতাভপুত্র ও ঐশ্বরিয়ার স্বামী খোদ অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়ার সাবেক ‘বাগদত্ত’ বিবেক ওবেরয়ও। অনুষ্ঠানের একপর্যায়ে নেতানিয়াহুকে পাশে নিয়ে সেলফি তোলেন অমিতাভ। এতে পুত্র অভিষেক আর পুত্রবধূ ঐশ্বরিয়াকে তার পেছনেই দেখা যাচ্ছে। আর ছবির মাঝামাঝি একদম পেছনে দেখা যাচ্ছে বিবেককে।

ঐশ্বরিয়া ও বিবেকের মধ্যে ২০০৪ সালে এক ছবির শুটিংয়ে পরিচয়। তারপর তারা ক্রমশ কাছাকাছি চলে আসেন। সময়টা ছিল তখন যখন ঐশ্বর্য প্রেমিক সালমানের সঙ্গে বিচ্ছেদের ক্ষত ভুলতে চাইছিলেন। নিজের ভালোবাসার কষ্ট বিবেকের সঙ্গে শেয়ার করতেন। একসময়ে দুজন আরো কাছাকাছি হন। এই খবর তখনকার সালমানকে তাঁতিয়ে দিয়েছিল। গরম মেজাজ নিয়ে সালমান ফোনে বিবেককে হুমকিও দেন। এ নিয়েও অনেক কিছু ঘটে যায়।

তবে দুজনের সম্পর্কের ধারাবাহিকতায় বিবেকের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে একরকম নিশ্চিত- এটা মনে করা হচ্ছিল। এতে সম্মতি ছিল বলিউডে একসময়ের জনপ্রিয় নায়ক বিবেক ওবেরয়ের পিতা চরিত্রাভিনেতা সুরেষ ওবেরয় ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মায়েরও।

আর অমিতাভপুত্র অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হয়ে ছিল রাজ কাপুরের নাতনি কারিশমা কাপুরের। কাপুর আর বচ্চন, দুই পরিবারই সম্মত ছিল। কিন্তু কি থেকে যে কী হয়ে গেলে কে জানে! দুজনের বিয়ে হই হই করেও শেষ তক হলো না। হঠাৎ করেই ঐশ্বরিয়ার আকাশে হাজির হলেন অভিষেক। মহাধূমধামে বচ্চন পরিবারের বউ হয়ে গেলেন অ্যাশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে