,

পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাতকারীদের শাস্তি দাবি

news-image

নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের সংগঠনের নেতারা এ দাবি জানান।

তারা পলিথিন শপিং ব্যাগ ও টিস্যু ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আইন কঠোভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ ও ঠোংগা ইত্যাদি সহজলভ্য করা ও এগুলো ব্যবহারে জনগণকে উদ্ধুদ্ধ করতে সরকারের কাছে দাবি জানান তারা।

পরিবেশ আন্দোলনের নেতারা টিস্যু ব্যাগ তৈরির কাঁচামাল আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

মানববন্ধনে পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান, সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, সহ সাধারণ সম্পাদক মো. সেলিম, প্রকল্প কর্মকর্তা তানভীর মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে