,

অমিতাভ ও মাধুরীদের সারিতে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : পর্ন ফিল্মের জগৎকে বহুদিন বিদায় জানিয়েছেন। এখন পাকাপাকিভাবে ভারতের বাসিন্দা। বলিউডের অন্যতম নায়িকা তিনি। কিন্তু এত সাফল্যের মধ্যেও একটা দুঃখ এখনও সানি লিওনের মনে রয়ে গেছে।

মানুষ এখনও তাকে অতীতের দাঁড়িপাল্লাতেই বিচার করে। এমনকী, আবেদনময়ী হিসেবেই তাকে সিনেমায় নেওয়া হয়। একথাও শোনা গেছে- যে সানি নেটদুনিয়ার সার্চ লিস্টে ভারতে সবচেয়ে উপরে, সেই সানিরই নতুন বছরের অনুষ্ঠান নিয়ে বেধে যায় কাজিয়া। যার জেরে নায়িকাকে আবার নিজের পারফরম্যান্সও বাতিল করতে হয়।

তবে এ দুঃখ এবার কিছুটা হলেও মিটতে চলেছে প্রাক্তন পর্নস্টারের। এবার মধুবালা, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, মাধুরী দীক্ষিতদের সাথে একসারিতে স্থান পেতে চলেছেন তিনি। দিল্লির মাদাম তুসো মিউজিয়ামের জন্য তৈরি হচ্ছে তার মোমের মূর্তি। যা বসবে এই বলিউড তারকাদের পাশেই।

ইতিমধ্যেই লন্ডন থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন মাদাম তুসোর কারিগররা। চলছে মাপ নেওয়ার কাজ। বিশেষ করে চেহারার। প্রায় ২০০ রকমের পরিমাপ নেওয়া হয়েছে। যাতে অবিকল সানির মতোই মূর্তি তৈরি করা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে