,

উত্তর সিটি উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন আদম-রাসেল

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেআদম তমিজি হক xরাসেল আশেকীমনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় রাসেল আশেকী বলেন, দলের মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।

মনোনয়নপত্র সংগ্রহকারীব্যবসায়ী আদম তমিজি হক ‘হক গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে। এই বোর্ডের ১৬ জানুয়ারি বসার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে