বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকি : সেরা জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু

news-image

দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী গত বুধবার পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল চারটায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার গুলনকশায় ১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। ওই ১৫ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মতি লাল বনিকও রয়েছেন।

মতি লাল বনিককে নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশ হওয়ার তাঁকে এ সংবর্ধনা দেয় কালের কণ্ঠ। অনুষ্ঠানে মতি লাল বনিককে একটি ক্রেস্ট, সার্টিফিকেট, ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরিয়ে দেয়া হয় উত্তরীয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের সম্পাদক ও জনপ্রিয় সাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও কালের কণ্ঠের কর্ণধার আহমেদ আকবর সোবাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশিষ্ঠ কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সালমা সংগীত পরিবেশন করেন।

এদিকে একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, নাট্য শিল্পী, চিত্র শিল্পী, আবৃত্তি শিল্পীদের নিয়ে কেক কাটা হয়। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল-আমীন শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা। শুভসংঘের সাধারন সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলাল, সাংবাদিক মীর মো. শাহীন, খন্দকার শফিকুল আলম প্রমুখ।

আবারো কালের কণ্ঠের দ্বিতীয়বারের মতো কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে গত বুধবার বিকেলে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনকশায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্বজিৎ পাল বাবুর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। ২০১৪ সালেও তিনি সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। কালের কণ্ঠ এ নিয়ে দুইবার সেরা জেলা প্রতিনিধি বাছাই করে।

বুধবার বিকেলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও কালের কণ্ঠের কর্ণধার আহমেদ আকবর সোবাহান সেরা জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় কালের কণ্ঠের সম্পাদক ও জনপ্রিয় সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্বজিৎ পাল বাবুর এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারন সম্পাদক হাবিবুর রহমান পারভেজ। এক বিবৃতিতে তিনি পেশাগত কাজে বিশ্বজিৎ পাল বাবুর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিশ্বজিৎ পাল বাবু তার এ সাফল্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘বস্তুনিষ্ট সাংবাদিকতা করতে যারা অনুপ্রেরণা জুগিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ পেশাগত কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি