বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  তক্ষক সহ চারজন আটক

news-image

বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় লাখ টাকার বিরল প্রজাতির তক্ষক সহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে শহরতলির ঘাটুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নবীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের ফজলুল হকের ছেলে জহিরুল হক (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মৃত ইছা সরকারের ছেলে দিলীপ সরকার (৪২), ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মোখলেসুর রহমান (৪৩), সদর উপজেলার চান্দিয়ার গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে নাসিম (৫০)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আরো জানান,  গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা –সিলেট মহাসড়কের পাশে ঘাটুরা এলাকায় অভিযান চালিয়ে তক্ষক সহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে। বৃহস্পতিবার আটক চার জনকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি