,

না ফেরার দেশে সিরাজ হায়দার

news-image

বাংলা চলচ্চিত্রের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা সিরাজ হায়দার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় মারা যান তিনি।

সিরাজ হায়দারের বড় ছেলে নাট্য নির্মাতা লেলিন হায়দার বলেন, আজ ভোর ৬টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে আজ বাদ জোহর এফডিসিতে তার মরদেহ আনা হবে।

১৯৭২ সালে সহকারি পরিচালক হিসেবে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সিরাজ হায়দার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র (রঙ্গীন) জল্লাদের দরবার। তিনি প্রায় ৪০০টিও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

তিনি মঞ্চেও সমানভাবে অভিনয় করেছেন। মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন মাত্র উনিশ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলো নাটকের নির্দেশনা দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে