বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বিভিন্ন ভাতা প্রদানসহ ১১ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সদর উপজেলা শাখা।

আজ  মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহনে আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাহেদ আলী। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, শিক্ষক মোশাররফ হোসেন প্রমূখ।

বক্তারা তাদের দাবী দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি