,

মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা। ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা। সোমবার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় নতুন এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির মহাসচিব মোখলেছুর রহমান জানান, লাগাতার কর্মসূচি পালনের পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই আগামীকাল থেকে তারা আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির স্থলেই এ অনশন শুরু হবে।

সোমবার অষ্টম দিনের মতো কর্মসূচি পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরে যাবেন না।

সারা দেশে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ১৮ হাজার ১৯৪টি। তবে চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। তবে এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে ভাতা পান। এর মধ্যে প্রধান শিক্ষকরা পান মাসে আড়াই হাজার টাকা ও সহকারী শিক্ষকরা ২ হাজার ৩০০ টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে