সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্ক্যান্ডাল গার্ল’ ইসাবেলা কাইফ এখন ‘ল্যাকমে গার্ল’

news-image

বিনোদন ডেস্ক : একদা ভুয়া এমএমএসের শিকার হয়েছিলেন ক্যাটরিনার ছোট বোন ইসাবেলা ওরফে ইসাবেল ওরফে বেল। তিনিই এবার পেয়েছেন বড় কম্পানির বড় অফার। অতি সম্প্রতি ইসাবেলা কাইফকে দেখা গেছে বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিয়ের রিসেপশন পার্টিতে।

সেখানে তার গেট আপ আর লুক দেখে শোবিজ অভিজ্ঞ অনেক চোখই ধারণা করে যে বড় বোনের মতো তিনিও মুম্বাইয়া তারার জগতে তোলপাড় ফেলবেন।

ক্যাটরিনার সাবেক ‘বয়ফ্রেন্ড’ সালমান খান স্বয়ং বলেছিলেন, ক্যাটরিনার চেয়ে ইসাবেলা ভালো অভিনেত্রী। সালমান তাকে ফিল্মে আনার ঘোষণাও দিয়েছিলেন।

দুই বোন ক্যাট ও বেল 

এদিকে, গত ডিসেম্বরে ক্যাটরিনা নিজের অ্যাকাউন্টে ইসাবেলার ওয়াল থেকে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশন থেকে জানা যায় যে ইসাবেলাকে ‘ল্যাকমে গার্ল’ হিসেবে বাছাই করা হয়েছে।

ক্যাপশনে ইসাবেলা আরো লেখেন, যে বছর শেষ করার জন্য এর চেয়ে চমৎকার বিষয় আর কী হতে পারে? দেশের সবচেয়ে নামিদামি ব্রান্ডের সঙ্গে আমার সফর শুরু করার জন্য অস্থির হয়ে আছি।

ইসাবেলার অ্যাকাউন্টে ওই ছবিতে ২০ ঘণ্টায় প্রায় ৫০ হাজার লাইক পড়ে। আর একই ছবি যখন ক্যাটরিনা শেয়ার করেন তাতে লাইক পড়ে ৩ লাখ।

প্রসঙ্গত, এর আগে ল্যাকমের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্যাটরিনা, কারিনা ও শ্রদ্ধা কাপুর। এরা তিনজনই বলিউডের আলোচিত হার্টথ্রব এখন। সুতরাং, মুম্বাই শোবিজ জগতে অবস্থান গড়তে ইসাবেলের জন্য এটা একটা বিরাট সুযোগ।

এমনিতে ব্রিটিশ ফিল্ম অ্যাক্টর ও মডেল হিসেবে পরিচিত ইসাবেলার জন্ম ২২ মার্চ ১৯৮৬ সালে, হংকংয়ে। ২০১০ সালে মহাসংকটে পড়ে যান ক্যাটরিনার এই ছোট বোন। ভাইরাল হয়ে পড়া একটি এমএমএস তার জীবনে অশান্তির সৃষ্টি করে। কারণ, অনেকেই বলছিল যে এতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তা ইসাবেলা। ‘ইসাবেলার এমএমএস স্ক্যান্ডাল’ নামে ব্যাপক চর্চায় চলে আসে তা। মিডিয়ায় প্রকাশিত সংবাদ মোতাবেক, ওই পর্ন ভিডিওর ডিভিডি বিক্রি করে সেক্স-ভিডিও র‌্যাকেটগুলো প্রচুর কাঁচা পয়সা কামিয়ে নেয়। হাতে হাতে ছড়িয়ে পড়ে তা।

ব্রিটিশ মডেল ও অভিনেত্রী ইসাবেলের জন্ম হংকংয়ে

ওদিকে, ক্যাটরিনার বোন হিসেবে ইসাবেলার তখন দিনরাত ভয়াবহ যাতনায় কাটতে থাকে। কারণ, ভিডিওর সঙ্গে কায়দা করে তার নামটা জুড়ে দেওয়া হয়। সাধারণ মানুষ বিশ্বাস করছিল যে এটা তারই ভিডিও। কারণ, ওই ভিডিও ক্লিপে থাকা পুরুষটির মুখ দেখা না গেলেও মেয়েটিকে পরিষ্কার দেখা যাচ্ছিল এবং তার চেহারা-সুরত ইসাবেলার সঙ্গে বেশ মিলে যায়। এর ফল হয় ‘স্ক্যান্ডাল গার্ল’-এর তকমা লেগে যায় তার নামের সঙ্গে।

আরো পড়ুন  কোথায়, কী করছেন বাংলাদেশি সুন্দরী জেসিয়া?

এই নিয়ে যখন তুমুল শোরগোল তখন ক্যাটরিনা বোনের পক্ষে শক্ত অবস্থান নেন এবং সাফ জানিয়ে দেন যে ভিডিওর ওই মেয়েটি তার বোন নয়। ইসাবেলাও অভিযোগ খণ্ডন করে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা