সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

ইয়াবা সেবনকারী হাসিবুর রহমান তুষার ঢাবি ছাত্রলীগের উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক। তবে ইয়াবা সেবনের ছবিটি এডিট করা বলে দাবি করেছেন তুষার।

তিনি বলেন, ‘ছবিটি দেখে আমি নিজেও শকড। কারণ এটি এডিট করা। এটি আমার ছবি নয়, যা আপনি ভালো করে লক্ষ করলে দেখবেন’।

তবে লাল পাঞ্জাবি পরা তুষারের আরেকটি ছবির সঙ্গে ইয়াবা সেবনের সময় ছবিতে পরিহিত পাঞ্জাবির মধ্যে মিল পাওয়া গেছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং খোঁজ নিচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে’।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘অভিযোগের সুস্পষ্ট প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।

উল্লেখ্য,গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে ইমরান জমাদ্দার নামে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার রুম ভেঙে মারধর করার অভিযোগ ওঠে হাসিবুর রহমান তুষারের বিরুদ্ধে। বিষয়টি এখনও তদন্তনাধীন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা