প্রচন্ড শীত জনজীবন বিপন্ন, বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : হঠৎ প্রচন্ড শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেকেরই চাহিদা অনুযায়ী শীত বস্ত্র না থাকায় খরকুটোয় আগুন ধরিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা যায়। বেশী কষ্টের মাঝে আছে শীতার্ত ছিন্ন মুল মানুষ গুলো। পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া যুক্ত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার তাপমাএা ১১ ডিগ্রী সেলসিয়াস রবিবারও ১২ থেকে ১৬ ডিগ্রী তাপমাএা উঠানামা করে। গত এক সপ্তাহ ধরে ১১ থেকে সর্বোচ্চ ২০ ডিগ্রী তাপমাএা সংশ্লিষ্ট বিভাগ রেকর্ড করে। কাক ডাকা ভোরে কাজের খোঁজে বের হওয়া খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। এদিকে প্রচন্ড ঠান্ডায় শীত জনিত রোগের আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের মানুষ। ঘন কুয়াশা আর প্রচন্ড শীতে কাবু জেলার মানুষও। তীব্র শীতে শ্রমবাজারে কাজের চাহিদা কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এ অঞ্চলের মানুষ।
এ দিকে আজ সোমবার সকালে শহরের আনন্দ বাজারে প্রচন্ড শীতের তীব্রতায় আক্রান্ত হয়ে বার্ধক্য জনিত শ্বাস কষ্টের কারনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এসময় মৃত ব্যাক্তির পাঞ্জাবির পকেটে শ্বাস কষ্টের (ইনহেলা)পাওয়া যায়।তাক্ষনিকভাবে তার নাম পরিচয় সনাক্ত করতে পারে নি কেউ।











