,

জাতির পিতাসহ আট দিবস পালনের রিট খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে আটটি দিবস রাজনৈতিক দলসহ সব নাগরিকের পালন বাধ্যতামূলক চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিট খারিজের বিষয়ে আদালত বলেন, নাগরিকদের এসব দিবস পালনে বাধ্য করার নির্দেশনা দেয়া আমাদের আওতায় পড়ে না। এটা দেখার দায়িত্ব জনগণের নির্বাচিত সংসদের।

এর আগে বুধবার মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবীসংক্রান্ত আটটি দিবস দেশের রাজনৈতিক দলসহ সব নাগরিকের পালন বাধ্যতামূলক করতে নির্দেশনা চেয়ে রিট করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক ও মো. শহীদুল ইসলাম রিট আবেদনটি করেন, যা পর দিন বৃহস্পতিবার শুনানির জন্য ওঠে। সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

দিবসগুলো হল- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস ও ‘জয় বাংলা’ স্লোগান। এসব দিবস সবার জন্য পালন বাধ্যতামূলক নিশ্চিত না করা পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিতের আরজি জানানো হয়।

রিটে এসব দিবস পালনে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাওয়া হয়।

এসবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয় রিটে। সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এই আটটি দিবস পালন করার বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে