রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শানুর প্রথম ছবি ‘মিস্টার বাংলাদেশ’

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন নিরব ও আইরিন। ছবির নাম ‘রৌদ্রছায়া’। সিলেটে চলছে ছবিটির শেষ লটের শুটিং। আগামী ১০ জানুয়ারি রৌদ্রছায়ার শুটিং শেষ হবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক বুলবুল জিলানী।

শৈত্যপ্রবাহের মধ্যে তীব্র শীতেও কৃত্রিম বৃষ্টিতে ভিজে ছবির একটি গানের শুটিং করলেন নিরব ও আইরিন। শুটিং শেষে আগামী ১০ জানুয়ারি ঢাকায় ফিরবেন তারা। গত বছরের এপ্রিলে ছবিটির শুটিং শুরু হয় ।

এ ছবির শুটিং প্রসঙ্গে নিরব বলেন, ‘নতুন বছরে প্রথম শুটিং করছি। তীব্র শীতে কষ্ট করে কাজ করছি। বৃষ্টিতে ভেজার কারণে অনেক সমস্যা হয়েছে। তবুও চাইছি ছবিটি সঠিক সময়ে শেষ হোক। এখন ভালো লাগছে, আমরা ঠিক টাইমে শুটিং শেষ করতে পারছি।’

আইরিন বলেন, ‘নিরব ভাইয়ের মতো আমিও এ রৌদ্রছায়ার শুটিং দিয়ে বছর শুরু করেছি। ছবির গল্পটি আমার অনেক পছন্দ। সিলেটে দারুণ সব লোকেশনে শুটিং হচ্ছে। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’

মুক্তিযুদ্ধের সময়, পরবর্তী কয়েক বছর ও বর্তমান সময়কে নিয়ে ছবিটির গল্প আবর্তিত হয়েছে। এতে আরও অভিনয় করছেন আবুল কালাম আজাদ ও সুষমা সরকার। এ বছরই বিশেষ দিন হিসাব করে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা বুলবুল জিলানী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা